শিরোনাম
‘ওলিস’ সেমিনারে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীফারইস্টের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ফের মামলাস্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তারজ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রীবিশ্ববাজারে নিম্নমুখী তেলের দামবাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডাআইডিআরএ’র নতুন সদস্য কামরুল আহসান ও সফিকুল ইসলামলুটপাটে ধ্বংস প্রগ্রেসিভ লাইফ, সম্পদ বিক্রি নিয়ে প্রশ্নমাতারবাড়ীতে শিল্প করিডোর চায় জাপানবৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কাব্যবসায় সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ, আবেদন ১ নভেম্বর থেকেরিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিতসহজ শর্তে ঋণ বাড়াতে আইএমএফের তাগিদদাম কমায় ইউরোপে পোশাক রপ্তানিতে ধাক্কা
down of head

ফারইস্টের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ফের মামলা

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং জাল-জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় ফের মামলা দায়ের করা হয়েছে।

১৯ অক্টোবর ফারইস্টের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এজাহারে দণ্ডবিধি, ১৮৬০-এর একাধিক ধারায় নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলায় ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ, সাবেক কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, সাবেক ইনচার্জ (ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট) শেখ আব্দুর রাজ্জাক, মো. সেলিম মাহমুদ এবং আব্দুল ইব্রাহিমকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে কর্মরত থাকা অবস্থায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের নথিপত্র জাল-জালিয়াতির মাধ্যমে প্রায় ১০ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

সম্পর্কিত খবর