শিরোনাম
icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪
down of head

স্ত্রীকে আ’লীগ নেতার কুপ্রস্তাব, ৯৯৯-এ স্বামীর ফোন

লক্ষ্মীপুরের কমলনগরে এক গৃহবধূকে কুপ্রস্তাবের অভিযোগে লিটন নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ওই নারীর স্বামী তাকে ঘরে আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত লিটন উপজেলার চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এসময় লিটন থানা হাজতেই ছিলেন।

ভুক্তভোগী নারীর স্বামীর ভাষ্যমতে, তিনি ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য কমলনগর ইসলামী ব্যাংক শাখায় ঋণ নেওয়ার চেষ্টা করেন। ব্যাংকে তার স্ত্রীর সঙ্গে লিটনের দেখা হয়। তিনি তার পরিচয় দিয়ে ছয় লাখ টাকা ঋণ নিয়ে দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংকে কাগজপত্র জমা দেওয়ার জন্য লিটন তাকে নিতে আসেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি (ভুক্তভোগী নারীর স্বামী) তাকে বাড়িতে আটকে রাখেন এবং ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী নারীর স্বামী আরও বলেন, কমলনগর আমার শ্বশুরবাড়ি এলাকা। আমার বাড়ি মাদারীপুর সদরে। নিরাপত্তাজনিত কারণে আমরা থানায় লিখিত অভিযোগ করছি না।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে আটক লিটনকে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হবে।

সম্পর্কিত খবর