শিরোনাম
icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪
down of head

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের সতরশ্রী নামক স্থানে ট্রেনের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহষ্পতিবার বিকালে দূঘর্টনায় নিহতরা হলেন-জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ছিচড়াকান্দা গ্রামের মৃত আবদুর রহিমের স্ত্রী হাজেরা বেগম(৬০) ও তার মেয়ে সদর উপজেলার মোবারকপুর গ্রামের আন্তু মিয়ার স্ত্রী জোৎসনা আক্তার(৩৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ২৬৪ নম্বর ডাউন লোকাল ট্রেনটি নেত্রকোনা সদরের সতরশ্রী নামক স্থানে পৌছলে ট্রেনে ধাক্কা লেগে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নেত্রকোনা সদরের সতরশ্রী গ্রামে হাজেরা বেগম তার মেয়ে জোৎসনা আক্তারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে মাকে নিয়ে রেল লাইনে হাঁটছিলেন তারা। হঠাৎ ট্রেন চলে আসলে প্রথমে মা হাজেরা বেগম ও পরে মেয়ে জোৎসনা আক্তারের শরীরে চলন্ত ট্রেনটির ধাক্কা লেগে তারা রেল লাইনের পাশে পড়ে দুর্ঘটনায় নিহত হন।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে এবং রেলওয়ে পুলিশকে খবর দেয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দাকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়ের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে সংবাদ জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।
ভজন দাস

সম্পর্কিত খবর