শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন নির্মাণাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি। ৮০০ কোটি টাকায় ২৭ তলা ভবনটি কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, তেজগাঁও লিংক রোড হয়ে গুলশান-১ নম্বরের প্রবেশপথে প্রধান সড়কের পাশে প্রায় ৫৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন ভবনটি কেনার বিষয়ে গত বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে।

তিনটি বেজমেন্টসহ মোট ২৭ তলা বিশিষ্ট ভবনটি কেনা সম্পন্ন হলে পূবালী ব্যাংক তাদের প্রধান কার্যালয় সেখানে স্থানান্তর করবে। বর্তমানে ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে।

জানা গেছে, ভবনটি মূলত আন্তর্জাতিক চেইন হোটেল সুইসটেল হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। তবে আর্থিক সংকট এবং ঋণের চাপ কমাতে ভবনটি বিক্রির উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্রুপ।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রুপটির তিনটি কারখানা পুড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়েছে। এ কারণে ভবনটি বিক্রি করে ব্যাংকঋণ পরিশোধের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, ভবনটি বিক্রির বিষয়ে পূবালী ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পূবালী ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে মতিঝিলে অবস্থিত প্রধান কার্যালয়ের প্রায় ৫৫ হাজার বর্গফুট জায়গায় ব্যাংকের কার্যক্রম পরিচালিত হলেও সেখানে স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে দীর্ঘদিন ধরেই নতুন ভবনের সন্ধানে ছিল ব্যাংকটি।

ব্যাংকটির প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ লিটন মিয়া গণমাধ্যমকে বলেন, বর্তমান প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় জায়গার অভাব রয়েছে। সবদিক বিবেচনা করেই সুইস টাওয়ার ভবনটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ ব্যাংকের জন্য লাভজনক হবে বলে তারা আশা করছেন।

দেশের বেসরকারি খাতের অন্যতম মুনাফাকারী ব্যাংক পূবালী ব্যাংক। ২০২৫ সালের শেষে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা প্রথমবারের মতো ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে ১ হাজার ৯০ কোটি টাকায় পৌঁছায়। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির মোট আমানতও প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকা অতিক্রম করেছে।

সম্পর্কিত খবর