শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৭ বছরের শিশুকে ধর্ষণের পর ঝুলিয়ে হত্যাচেষ্টা!

দিনাজপুরের বিরল উপজেলায় ধর্ষণের পর সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর ফাঁসিতে ঝুলয়ে হত্যাচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে এ ঘটনায় বিরল থানায় একটি মামলা দায়ের করেছে শিশুটির বাবা। এরপরই অভিযান চালিয়ে একই এলাকার সোবহান আলীর ছেলে রাসেলকে (২২) গ্রেফতার করে থানায় নেয়া হয়।

বর্তমানে শিশুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে শুক্রবার রাতে জানান বিরল থানার ওসি মো. ফখরুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নে সাত বছরের এক শিশুকন্যাকে গত বৃহস্পতিবার বিকালে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে ধর্ষক পালিয়ে যায়। এ সময় শিশুটির মা বাইরে থেকে গরু-ছাগল নিয়ে বাসায় ফিরলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শিশুকন্যাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের পর শিশুকন্যাকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে জানালে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করে ভিকটিমের পরিবার। এ ব্যাপারে শুক্রবার বিকালে বিরল থানায় একটি মামলা দায়ের করেছে শিশুটির বাবা।

পাশবিক নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

গলায় ফাঁস দিয়ে ঝোলানোর কারণে তার শ্বাসনালীতে চরম আঘাত পেয়েছে। বর্তমানে তার শ্বাস স্বাভাবিক করতেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা বলে জানায় হাসপাতাল সূত্র।

বিরল থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির বাবা বিরল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাসেল নামে একজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর