শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

৬ কোটি টাকা হাতিয়ে নেয়া সেই গোলাম মাওলা আটক

বরিশালের বানারীপাড়ায় সদস্যদের প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে থাকার পর প্রত্যাশা বহুমুখী সমবায় সমিতির মালিক গোলাম মাওলাকে আটক করে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চৌয়ারীপাড়া ক্লাব এলাকা থেকে প্রত্যাশা বহুমুখী সমবায় সমিতির সদস্যরা তাকে আটক করে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
পরে গোলাম মাওলা আগামী জুন মাসের মধ্যে সদস্যদের সব প্রকার পাওনা টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ বলেন, গোলাম মাওলার কাছে সদস্যরা এখনও প্রায় ৬ কোটি টাকা পাবেন। এর আগে সে সদস্যদের ২২ লাখ টাকা পরিশোধ করেছে।

এদিকে গোলাম মাওলার কাছে ৫ লক্ষাধিক টাকা জমা রেখে সঠিক সময় না পেয়ে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বন্দর বাজারের ব্যবসায়ী নির্মল কর্মকার। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

একইভাবে তার বিরুদ্ধে বন্দর বাজারের শ্রমিক ভবানী অভিযোগ করেন, তার পরিবার ও আত্মীয় স্বজনরা গোলাম মাওলার কয়েক লাখ টাকা জমা রেখেছেন। সে তাদেরকে লাভসহ ওই টাকা পরিশোধ না করে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে গোলাম মাওলা জানান, যারা তার কাছে পাওনা টাকা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করবেন।

সম্পর্কিত খবর