শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৫০০ টাকা চুরির অপবাদ দিয়ে শিশু হত্যা

রাতে আশুলিয়ার বাইপালে রাস্তার পাশে রাখা হয়েছিল আশুলিয়া ক্লাসিক পরিবহনের দুটি বাস। একটির ভেতরে বিশ্রাম নিচ্ছিল ফেরদৌস হোসেন (১৩) এবং অন্যটিতে শাহপরান হৃদয় (১৪) ও নুরুল ইসলাম (১৫)। ওরা তিনজনই বন্ধু। ফেরদৌস ও নুরুল আশুলিয়া ক্লাসিক বাসের হেলপার। আর হৃদয় হেলপার একটি ট্রাকের।

গত রবিবার মধ্যরাতে ঘুম ভাঙলে হৃদয় টের পায়, তার পকেটে রাখা ৫০০ টাকা নেই। পাশে থাকা নুরুল ইসলামকে জিজ্ঞাসা করলে সে বলে, নিশ্চয় এই টাকা ফেরদৌস চুরি করেছে। দুজনে মিলে অন্য বাস থেকে ফেরদৌসকে ডেকে নিজেদের বাসে এনে বলে, সে হৃদয়ের টাকা চুরি করেছে। ফেরদৌস অস্বীকার করে বলে, ‘ওই টাকা নুরুল চুরি করেছে। কারণ আমি অন্য বাসে ঘুমাচ্ছিলাম।’

এতে ক্ষিপ্ত হয় নুরুল। দুজনে মিলে ফেরদৌসের পকেটে থাকা ১৫০ টাকা নিতে টানাহেঁচড়া করে। ফেরদৌস বাধা দিলে নুরুল ও হৃদয় আরো ক্ষিপ্ত হয়ে বাসে রাখা লাঠি দিয়ে তাকে বেদম পেটাতে থাকে। এক পর্যায়ে জ্ঞান হারায় ফেরদৌস। পরে হৃদয় ও নুরুল ফেরদৌসকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নুরুল ও হৃদয়কে ফেরদৌসের কথা জিজ্ঞেস করলে তারা জানায়, ফেরদৌস রাস্তায় দুর্ঘটনায় পড়েছে। এতে সন্দেহ হলে খবর দেওয়া হয় হাইওয়ে পুলিশকে। হাইওয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে খবর দেয় আশুলিয়া থানা পুলিশকে। ততক্ষণে নুরুল সটকে পড়ে। পুলিশ এসে আটক করে হৃদয়কে।  সোমবার সকালে পুলিশ নিহত ফেরদৌসের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরে বিকেল ৩টায় আশুলিয়ার শ্রীকণ্ডি থেকে নুরুলকে আটক করে পুলিশ।

নিহত ফেরদৌস শেরপুর জেলার সদর থানার মুন্সীপাড়া গ্রামের বাসচালক রইচ উদ্দিনের ছেলে। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বালুর মাঠ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। হৃদয় চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার চরপাড়া গ্রামের মোহাম্মদ সাহেব আলীর ছেলে। নুরুল ইসলাম জয়পুরহাট সদর থানা হানিয়ামুণ্ড গ্রামের আবুল কালামের ছেলে।

নিহত ফেরদৌসের বড় বোন রুবিনা বেগম জানান, ৫০০ টাকা চুরির অপবাদ দিয়ে ফেরদৌসের পকেটে থাকা ১২০ টাকা ছিনিয়ে নিতে চায় ওরা। বাগিবতণ্ডার এক পর্যায়ে নুরুল ও হৃদয় তাকে মারধর করে গলা চেপে ধরে। এ সময় বাসে থাকা লাঠি দিয়ে ফেরদৌসের মাথার পেছনে আঘাত করে নুরুল। গুরুতর আহত অবস্থায় হৃদয় ও নুরুল ফেরদৌসকে গণস্বাস্থ্য হাতপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়ার থানার এসআই সামিউল ইসলাম বলেন, হৃদয় ও নুরুলকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যার তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের পরিবার আশুলিয়া থানায় হত্যা মামলা করেছে।

 

সম্পর্কিত খবর