শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৩ দিনের সফরে বাংলাদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত

প্রথমবারের মতো ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট। বাংলাদেশে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তবে বাংলাদেশের বাল্যবিয়ের উচ্চ হার নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তিনি।

এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত লিখেছেন, দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশে ২৫ বছরের কম বয়সী অর্ধেকেরও বেশি নারীর ১৮তম জন্মদিনের আগে বিয়ে হয়ে যাচ্ছে। আজ আমি বাল্যবিবাহ রোধে কাজ করা তরুণ নেতাদের তাদের কমিউনিটিতে অবদানের অনুপ্রেরণামূলক গল্প শুনেছি।

সোমবার (২২ নভেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ এ দূত বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেছেন। ব্রিটিশ হাইকমিশন জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত বাংলাদেশ সফরে এসে উচ্ছ্বসিত। এ সফরে গ্রান্ট সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং বাংলাদেশের নারীদের সঙ্গে, বিশেষ করে মানসম্মত শিক্ষার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেসব অভিজ্ঞতার কথা শুনবেন।
সফরের শুরুতে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এ প্রসঙ্গে আরেক টুইটে গ্রান্ট লিখেছেন, জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেতে পেরে ভালো লাগছে। জাগো ফাউন্ডেশন বিশ্বাস করে, শিক্ষার সমতা নিশ্চিত করা গেলে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।

 

 

সম্পর্কিত খবর