শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২ ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২ জন ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ধারীদের আটক করা হয়েছে।সোমবার(১৪ মার্চ) জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটককৃত দুই জন হলেন, সাবেক সেনাসদস্য(এমওডিসি) মো. আনোয়ার হোসেন বাবু (৫৫) এবং তাঁর ছেলে লিমন বাবু (২৫)। তাঁদের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামে।

ফরিদপুর গোয়েন্দা(ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিকুল ইসলাম জানান, ডিজিএফআই ফরিদপুর জেলার প্রতিনিধির দেওয়া সূত্র ধরে ফরিদপুর শহরের হাউজিং স্টেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আনোয়ার হোসেন বাবু ও তাঁর ছেলে লিমন বাবুকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাঁদের কাছ থেকে আটটি লাইসেন্সবিহীন ওয়াকিটকি, চাকরি দেওয়ার নাম করে পুলিশ, অ্যাভিয়েশন বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আবেদনকারীদের জীবনবৃত্তান্তের কপি এবং ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর করা একাধিক স্ট্যাম্প, সেনাবাহিনীর ব্যবহৃত পিটি সু, সার্ভিস সু, উক্ত কাজে ব্যবহৃত একাধিক সিম, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন কাগজপত্র এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

সম্পর্কিত খবর