শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২ পুলিশ সদস্যকে বরখাস্ত

মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে ২ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে

টাকা না পাওয়ায় এক ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ (১২ আগস্ট) তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতে দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিত্রে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন ও কনস্টেবল মো. আজাদ।

তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে (পোর্ট জোন) কর্মরত ছিলেন।

নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক বলেন, ‘অভিযোগ ওঠার পর ও আদালতে মামলা দায়ের হওয়ার পর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন দুই পুলিশ সদস্য, তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত হবে। অভিযোগ প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

’
এর আগে গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানা এলাকার বাসিন্দা সাবিনা আক্তার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে একটি মামলা করেন। যেখানে তিনি অভিযোগ করেন দুই পুলিশ সদস্য টাকা না পেয়ে তার ভাইকে মাদক মামলায় ফাঁসিয়েছে।

তিনি অভিযোগ করেন, ২২ জুলাই তার ভাইকে কদমতলী মোড় থেকে আটক করে মনসুরাবাদ গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যান। জাকিরের পরিবারের সদস্যরা ডিবি অফিসে গেলে ওই দুই পুলিশ সদস্য জানান, জাকিরের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে।

তারা বলেন, ১ লাখ টাকা দিলে মামলায় মাত্র ৪০০ ইয়াবা উদ্ধার দেখানো হবে, আর ২ লাখ টাকা দিলে মামলা ছাড়া তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু টাকা না পাওয়ায় ৪০০ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে জাকিরের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দেওয়া হয়। আদালত এই মামলার তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
পুলিশি রেকর্ড অনুযায়ী, জাকির হোসেন ২০১৯ সালে সদরঘাট থানায় দায়ের হওয়া আরেকটি মাদক মামলার আসামি ছিলেন।

সম্পর্কিত খবর