শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭ হাজার ৭১৮ জন

করোনার তাণ্ডব যেন থামছেই না। সংক্রমণ কমার দিকে থাকলেই নতুন আরেকটি ধরন এসে ঊর্ধ্বমুখী করছে। কোনোভাবেই মহামারির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিশ্বজুড়ে বহু মানুষ টিকার আওতায় এলেও তা এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা কমেছে পাঁচ লাখ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৮ লাখ ৫২ হাজার ২৬৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৭১৮ জনের।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) করোনা শনাক্ত হয়েছিলেন ২৩ লাখ ১৪ হাজার ১৯১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৯২৭ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট শনাক্ত হয়েছেন ৪১ কোটি ৬ লাখ ৭৪ হাজার ৫৫৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২৮ হাজার ৫৩১ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯২৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪২ হাজার ৯৪৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার ৯১০ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ২৬৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৭৩৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ১২৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

সম্পর্কিত খবর