শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবি

আগামী ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে ২০ রোজার ভেতর পূর্ণাঙ্গ বেতন-বোনাস প্রদানসহ মজুরি আন্দোলনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ, ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবি জানান বক্তারা।

সংগঠনের যুগ্ম সমন্বয়ক নাইমুল আহসান জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা কামরুল আহসান, আব্দুল ওয়াহেদ, আহসান হাবিব বুলবুল, রুহুল আমিন ও সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছরই শ্রমিকদের পক্ষ থেকে ২০ রোজার মধ্যেই বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ করার দাবি জানানো হলেও মালিকপক্ষের একটি অংশ সময়ক্ষেপণ করে। এমনকি বকেয়া ও পূর্ণ বোনাসের পরিবর্তে বেতনের টাকা কমিয়ে ও বোনাসের নামে বকশিস নামক একটা কিছু দিয়ে গার্মেন্টস সেক্টরে অরাজকতা তৈরি করে। গত ২০ মার্চ মন্ত্রণালয়ের বৈঠকে বকেয়া বেতন ও বোনাস পরিশোধে সুনির্দিষ্ট কোনো ঘোষণা ছাড়া সাধারণভাবে ঈদের আগে পরিশোধ করার কথা বলা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে মালিকপক্ষকে সময়ক্ষেপণ করার সুযোগ করে দেওয়া হয়েছে।

নেতারা বলেন, মজুরি আন্দোলনে নিহত শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার আওতায় আনা হয়নি। অথচ মজুরি আন্দোলন কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করে শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকদের হয়রানি করা হচ্ছে।

তারা বলেন, সরকার ঘোষিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি শ্রমিকরা প্রত্যাখ্যান করলেও সেই ন্যূনতম মজুরি বাস্তবায়নে অনেক কারখানা কর্তৃপক্ষ গড়িমসি করছে। শ্রমিকদের গ্রেডে নির্ধারণে ফাঁকি দিচ্ছে। এর প্রতিবাদ করলে শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও মামলা করার হুমকি দিচ্ছে। শ্রমিকরা বাধ্য হয়ে মালিকের ওইসব অনিয়ম মেনে নিচ্ছে। এসব অনিয়ম বন্ধ করে এসব সমস্যার সমাধানেরও দাবি জানান নেতারা।

সম্পর্কিত খবর