শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২০০ বিলিয়ন ডলার পোশাকের বাজার দখলের সম্ভাবনা

পোশাক পণ্যের বৈশ্বিক বাজারের আকার ৭০০ বিলিয়ন ডলারের। এর মধ্যে ২০০ বিলিয়ন ডলারের বাজার যৌথভাবে দখল করতে পারে বাংলাদেশ ও ভিয়েতনাম। এমন মতামত জানিয়েছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত। পোশাক পণ্যের কাঁচামাল সুতা-কাপড়ের মিল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির সঙ্গে সাক্ষাতে এ মত প্রকাশ করেন তিনি।

গতকাল বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকনের সঙ্গে সাক্ষাৎ করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম ভিয়েত চিয়েন। এ সময় বিটিএমএ প্রেসিডেন্ট বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রির সক্ষমতা, বিশেষত তৈরি পোশাক শিল্প রফতানিতে প্রাইমারি টেক্সটাইল খাতে বিদ্যমান ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রির অবদান তুলে ধরেন। এছাড়া তিনি পোশাক রফতানির ক্ষেত্রে বর্তমানে যে বৈশ্বিক সমস্যার সৃষ্টি হয়েছে, বিশেষত বিভিন্ন কারণে চীনের রফতানি সম্ভাবনা বাধাগ্রস্তের পরিপ্রেক্ষিতে ভিয়েতনাম ও বাংলাদেশের জন্য যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, দুই দেশই পারস্পরিক সমঝোতার মাধ্যমে তার সর্বোচ্চ ব্যবহার করতে পারে বলে মত ব্যক্ত করেন।

আলোচনার সময় ভিয়েতনামের রাষ্ট্রদূত বাংলাদেশের টেক্সটাইল-সামগ্রী রফতানিতে বিটিএমএ ও বিটিএমএর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। যার কারণে বাংলাদেশের টেক্সটাইল বর্তমানে একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে বলেও মত ব্যক্ত করেন। তিনি বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশ নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধির মাধ্যমে বিশ্বে তৈরি পোশাকের ৭০০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারের মধ্যে ন্যূনতম ২০০ বিলিয়ন ডলারের মার্কেট দখল করতে পারে।

সম্পর্কিত খবর