শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা
১ দশকে ১০০ কিডনি-ক্যান্সার রোগীর চিকিৎসা করিয়েছে যে ‘ব্যান্ড’ দল

গত এক দশকে ১০০ জনের বেশি ক্যান্সার ও কিডনি রোগীর চিকিৎসা করিয়েছে ব্যান্ড দল ‘অ্যাশেজ’। এই ব্যান্ড দলটি নিজেদের কনসার্ট থেকে উপার্জিত টাকার একটি ভাগ খরচ করে মানুষের জন্য। শনিবার (২৭ এপ্রিল) সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে এমনটাই জানালেন ব্যান্ডের ভোকাল ইভান।

ক্লাস নাইন থেকে সংগীত চর্চার সূচনা।

এরপর বন্ধুদের নিয়ে ব্যান্ড গড়ে তোলা এবং মৌলিক গানসহ আত্মপ্রকাশ। অতঃপর তরুণ প্রজন্মের কাছে আলাদা অবস্থান করে নেন ‘অ্যাশেজ’ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। গানের পাশাপাশি সমাজ সেবাতেও বেশ সরব এই সংগীতশিল্পী।
শনিবার (২৭ এপ্রিল) নিজের ফেসবুকে ইভান লিখেছেন, কোনোরকম ফেসবুক লাইভ কিংবা সংগঠন না খুলে, অ্যাওয়ার্ড, গণমাধ্যম, প্রচারণা ছাড়া গত ১০ বছরে চিকিৎসা করিয়েছি ১০০ জন ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা জটিল কিডনি রোগীদের।

যাদের অনেকে বেঁচে আছেন। অনেকে মারা গেছেন।
শ্রোতাপ্রিয় এই গায়ক আরও লিখেছেন, ‘অ্যাশেজ’ এমন একটি ব্যান্ড যারা প্রত্যেকটি কনসার্ট থেকে উপার্জিত টাকার একটি ভাগ খরচ করে মানুষের জন্য। এটা চলতে থাকবে।

গ্রাম থেকে গ্রামে। শহর থেকে শহরে।
বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে তিনি বলেন, আমরা কখনও চাইনি কোনো ব্যানারের মাধ্যমে কাজটি করতে। যখন কনসার্ট করতাম তখন অনেকেই এসে বলতেন একজনের ক্যান্সার হয়েছে কিংবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। আপনি যদি কনসার্টটি করে দেন তাহলে ওই রোগীর চিকিৎসার খরচ তোলা সহজ হয়।

তখন মনে হয়েছে কাজটি আমার জন্য সহজ। এরপর থেকে প্রতিমাসে এক-দুটি করে চ্যারিটি শো করতে থাকি। অনেক সময় নিজেই অ্যারেঞ্জ করতাম। কনসার্ট থেকে টাকা তুলতাম। একইসঙ্গে দেশজুড়ে যারা বিচ্ছিন্নভাবে ক্যাম্পেইন করেন তাদের বলতাম অর্থ সংগ্রহ করে ওই ব্যাক্তিকে (রোগী) সহায়তা করতে।
ইভান আরও বলেন, আমরা সবসময় মানুষের কাছে টাকা না চেয়ে মাঝে মাঝে নিজেরাই কনসার্ট থেকে আয়ের একটা অংশ দেওয়া শুরু করি। চ্যারিটি করা শুরু করি। ওইসব কনসার্ট থেকে পাওয়া আমার পারিশ্রমিকের পুরোটাই দিতাম। পাশাপাশি সাউন্ডের লোকজনসহ আরও যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন তাদেরও চ্যারিটি কনসার্টগুলো থেকে পারিশ্রমিক কম নিতে বলতাম। তারাও হাসিমুখে কম নিতেন। সেসময় আমাদের সঙ্গে অন্য যে ব্যান্ডগুলো গান করত তারাও এ ব্যাপারে সাহায্য করত। নামেমাত্র পারিশ্রমিক নিত। নাম প্রকাশে অনিচ্ছুক বড় একটা অংশ ভালো অংকের অর্থ সাহায্য করত। তখন আমার মনে হয়েছে মানুষ আসলেই অনেক ভালো।

ইভানের এই পোস্টের পর সামাজিক মাধ্যমে তাকে ও তাঁর ব্যান্ড দলকে ভালোবাসায় সিক্ত করছেন ভক্ত অনুরাগীরা। আজকাল যেখানে কেউ কাউকে বিন্দু পরিমাণ সাহায্য করে সিন্ধুসম আয়োজন করে প্রচার করে। সেখানে ইভানের বিন্দুমাত্র আগ্রহ নেই প্রচারে। আগের মতোই প্রচার বিমুখ থাকতে চান। সুরে সরব হয়ে শ্রোতাদের আত্মিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি নীরবে হতে চান অসহায়ের সহায়।

এন এস

সম্পর্কিত খবর