শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে।

 

নযুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে। কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ- দ্য প্রিন্স গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেন ঝি যুক্তরাজ্য ও কম্বোডিয়ার নাগরিক। মঙ্গলবার তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্র ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে চেনের ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা চেন ঝির মালিকানাধীন নেটওয়ার্কের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে লন্ডনে ১৯টি সম্পদ জব্দ হয়েছে, যার মধ্যে একটির মূল্য প্রায় ১৩৩ মিলিয়ন ডলার।

বিবিসি এ বিষয়ে মন্তব্য পেতে প্রিন্স গ্রুপের সাথে যোগাযোগ করেছে। চেন এখন পলাতক।

যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে, এটিই ইতিহাসের সবচেয়ে বড় বিটকয়েন জব্দের ঘটনা। এতে ১ লাখ ২৭ হাজার ২৭১টি বিটকয়েন জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। বাস্তবে এর অস্তিত্ব নেই। ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে যেটি চাইলে কেনা যায়।

২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। এই ভার্চুয়াল মুদ্রাকে বলা হয় বিটকয়েন।

সম্পর্কিত খবর