শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

১৪ দেশ-সংস্থার সঙ্গে ঋণ চুক্তি

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৈদেশিক অর্থায়নে ২০১৯-২০২০ অর্থবছরে মধ্য ও দীর্ঘমেয়াদি (এমএলটি) ঋণ হিসাবে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১৪টি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সঙ্গে ৩১২০.৯৪ মিলিয়ন ডলার সমতুল্য ২৬২১.৫৯ কোটি টাকার ৩৪টি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ২৯২০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমতুল্য ২৪৫৩.৩৫ কোটি টাকার ঋণচুক্তি এবং ২০০.২৮ মিলিয়ন মার্কিন ডলার সমতুল্য ১৬৮.২৪ কোটি টাকার ২০টি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের খন্দকার মমতা হেনা লাভলীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সংসদে দেয়া অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, এডিবি, আইডিএ, ডিএএনআইডিএ, আইওএম, এফএও, ইউএনডিপি, ইউএনইপি, আইএফএডি, ডেনমার্ক, এএফডি, ইইউ, কেএফডব্লিউ, চীন ও এআইআইবিবির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে।

ওই সাংসদের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৯ সালের জানুয়ারি হতে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংক হতে ১৩,২৭,৬২৪.৭৯ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে এবং ১১,৩১,৮৪০.৮৮ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। অর্থাৎ এই সময়ে মোট ১,৯৫,৭৮৩.৯১ কোটি টাকা নিট ঋণ গ্রহণ করেছে।

সম্পর্কিত খবর