শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১,৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন পুঁজিবাজারে পূবালী ও যমুনা ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি ও যমুনা ব্যাংক পিএলসি মোট ১ হাজার ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল এবং ফ্লোটিং রেট ভিত্তিক হবে। এর কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ মার্জিন। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের নিকট এটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ৫ লাখ টাকা।

উত্তোলিত অর্থের মাধ্যমে পূবালী ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বন্ড প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হবে।

অন্যদিকে, যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ডের প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিশন। এ বন্ডও আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেট ভিত্তিক হবে। এর কুপন রেট একইভাবে রেফারেন্স রেট প্লাস ৩ শতাংশ মার্জিন নির্ধারণ করা হয়েছে। এটি প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য থাকবে ৫ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে যমুনা ব্যাংকও তার টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি একইভাবে অল্টারনেটিভ ট্রেডিং বন্ড প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হবে।

সম্পর্কিত খবর