শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১১ শতাংশ বাজেট বাস্তবায়ন ৩ মাসে

চলতি (২০২৩-২০২৪) অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাজেট বাস্তবায়নের হার দাঁড়িয়েছে প্রায় ১১ শতাংশ (১০.৯৮%)। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে বাজেট বাস্তবায়নের হার ছিল ১২ দশমিক ৫ শতাংশ। সেই হিসাবে এবার বাজেট বাস্তবায়ন হার কমেছে দেড় শতাংশ। শুধু তা-ই নয়, একই সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হারও গত অর্থবছরের একই সময়ে চেয়ে কমেছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়নের এ হার চূড়ান্ত করেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, প্রথম প্রান্তিকে আগের অর্থবছরের তুলনায় বাজেট বাস্তবায়নের হার কমলেও টাকার অঙ্কে সার্বিকভাবে সরকারের ব্যয় সামান্য বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট সরকারি ব্যয় হয়েছে ৮৩ হাজার ৬৫০ কোটি টাকা। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে মোট সরকারি ব্যয়ের পরিমাণ ছিল ৮২ হাজার ৪৩৪ কোটি টাকা (পূর্ববর্তী ২০২১-২২ অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধির হার ৫.১৩%)। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারি ব্যয়ে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৪৮ শতাংশ।

এ দিকে মোট ব্যয়ের মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে মোট ব্যয় হয়েছে ১৫ হাজার ১৬০ কোটি টাকা (বাস্তবায়ন হার ৫.৭৬%)। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এডিপি ব্যয়ের পরিমাণ ছিল ১২ হাজার ৬২৮ কোটি টাকা (বাস্তবায়ন হার প্রায় ৭ শতাংশ)। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় এডিপি বাস্তবায়ন হারও কমে গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, আশানুরূপ ব্যয় না হওয়ায় প্রথম প্রান্তিকে বাজেট উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬৫ কোটি টাকা। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে বাজেট ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৭৭৫ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাংক ব্যবস্থা থেকে মোট ৬ হাজার ৬১৫ কোটি টাকা ঋণ নেয়া হয়েছে এবং একই সময়ে সঞ্চয়পত্রের সুদ বাবদ ১৩ হাজার ৪০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের পরিমাণ ছিল ৭ হাজার ২১১ কোটি টাকা এবং সঞ্চয়পত্রের সুদ পরিশোধের পরিমাণ ছিল ৮ হাজার ১৯৯ কোটি টাকা।

অর্থ বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট বৈদেশিক অর্থায়ন আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে এবং বৈদেশিক উৎস থেকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ হাজার ৩৩৯ কোটি টাকা কম ঋণ নেয়া হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ হচ্ছে ১ হাজার ৮৪৩ কোটি টাকা এবং অনুদানের পরিমাণ হচ্ছে ৫৩৭ কোটি টাকা (গত অর্থবছরের একই সময়ে কোনো অনুদান পাওয়া যায়নি)। এর বিপরীতে আলোচ্য সময়ে মোট ৮ হাজার ৯৪ কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩ হাজার ৯৩০ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় আড়াইগুণেরও বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

অর্থ বিভাগের হিসাব মতে, পাঁচ লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সার্বিক রাজস্ব আদায় হয়েছে ৯৫ হাজার ৫০৯ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার ১৯ দশমিক ১ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন রাজস্ব আদায়ের পরিমাণ হচ্ছে ৭৫ হাজার ৮০৯ কোটি টাকা (এনবিআর’র লক্ষ্যমাত্রার ১৭ দশমিক ৬ শতাংশ)। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এনবিআরের আওতাধীন রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬৭ হাজার ৯০২ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এনবিআরের আওতাধীন রাজস্ব আদায়ের হার ১১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

সম্পর্কিত খবর