শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১০৯ বছরের বৃদ্ধার ভোটটি দিল কে ?

শৈলকুপা উপজেলার কৃপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৯ বছরের বৃদ্ধা জেবুন্নেছা ভোট দিতে এসে দেখেন তার ভোট হয়ে গেছে। এদিন তিনি বেলা ১১টার দিকে ভ্যানে শুয়ে এসেছিলেন ভোট দিতে তিনি। কিন্তু ভোট দিতে না পেরে ফিরে যেতে হলো তাকে। বৃদ্ধার পোতা ছেলে নাইমুল ইসলাম নয়ন বুথে গিয়ে জানতে পারেন আগেই কে তার ভোট দিয়ে দিয়েছে। নয়ন জানান, আমার দাদি হাটতে পারলেও আমরা তাকে ভোট দিতে নিয়ে এসেছিলাম। ভোট নষ্ট করে তো লাভ নেই বলে। কিন্তু ভোট কেন্দ্রে বুথে গিয়ে জানতে পারি ভোট আগেই হয়ে গেছে। আমার দাদির ভোটটি দিল কে ? প্রশ্ন তোলেন নয়ন।

বিষয়টি প্রিজাইডিং অফিসারকে জাননো হয়েছিল কিন্তু কোন লাভ হয়নি। কৃপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাকিবুল ইসলাম বৃদ্ধার ভোট হয়ে যাওয়া নিয়ে বলেন, আমি তো কাউকে চিনি না। প্রতিটা বুথে প্রার্থীদের পোলিং এজেন্ট রয়েছে। তারা না চিনতে পারলে আমার কি করার আছে বলেন। এদিকে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলাা ২০ ইউনিয়নে আতংক ছাপিয়ে অনেকটা উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হয়। বুধবার জেলার শৈলকুপার ১২ ও হরিণাকুন্ডু উপজেলা ৮ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটের শেষ সময় ৪টা বাজার এক ঘন্টা আগেই অধিকাংশ কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়ে যায়। কিছু কিছু কেন্দ্রে তারও আগে ভোট সম্পন্ন হয়। সকাল থেকে ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্র্ঘ লাইন চোখে পড়ে। শৈলকুপায় ১১২ ও হরিণাকুন্ডুতে ৮২ কেন্দ্রে ভোট নেওয়া হয়। এসব কেন্দ্রের ৮০ ভাগ ঝুকিপূর্ণ চিহ্নিত করে প্রশাসন।

কিন্তু কোথাও কোন অপ্রীতির ঘটনা ঘটেনি। সুষ্ঠ ভাট গ্রহনের জন্য ৬ প্লাটুন বিজিব, ১৫৭৪ জন পুলিশ এবং ৩২৯৪ আনসার মোতায়েন করা হয়। শৈলকুপার আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় আলো স্বল্পতার কারনে মোমবাতি জ¦ালিয়ে ভোট নেওয়া হচ্ছে। শৈলকুপা উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে ভোটারদের দীর্ঘলাইন চোখে পড়ে।

বাইরের পরিবেশ শান্তিপুর্ন থাকলেও মেম্বর প্রার্থীদের কারণে জাল ভোটের অভিযোগ ওঠে। হরিণাকুন্ডু উপজেলার আড়–য়াকান্দি গ্রামের মৃত মঙ্গল বিশ্বাসের শতবর্ষী স্ত্রী জবেদা খাতুন ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন। জোড়াদহ ইউনিয়নের গবিন্দপুর ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আব্দুল্ল্হ নামে এক যুবক আটক হয়। ওই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্দদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়।

 

 

সম্পর্কিত খবর