শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

হ্যাঙ্গারে ঢুকতে দুই উড়োজাহাজের ধাক্কা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক উড়োজাহাজের সঙ্গে আরেকটির ধাক্কা লেগেছে। বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে আঘাত করা উড়োজাহাজটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার রাডার নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার এ অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

আজ সোমবার শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

জানা যায়, হ্যাঙ্গারে আগে থেকেই বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রোববার দুপুরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিও রক্ষণাবেক্ষণের জন্য সেখানে নেওয়া হচ্ছিল। সে সময় বোয়িং ৭৩৭ এর সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনে অংশের ধাক্কা লাগে।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ দেখতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

 

সম্পর্কিত খবর