শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হিল্লোল-নওশীনের ঘরে নতুন অতিথি

তারকা দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌয়ের ঘরে নতুন অতিথি এসেছে। ১৩ জুলাই নিউইয়র্কের উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নওশীন। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন হিল্লোল নিজেই।

নিজের ভারিফায়েড ফেসবুকে কন্যা সন্তানকে বুকে জড়িয়ে ধরে তোলা ছবি প্রকাশ করে হিল্লোল লিখেছেন, ‘সৃষ্টিকর্তা তার অশেষ কৃপায় আমাকে ও নওশীনকে একটি কন্যা সন্তান দিয়েছেন। নাম মাহভীশা আদনান সৈয়দা। ১৩ জুলাই নিউইয়র্ক সময় ১২ টা ৩১ মিনিটে উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে জন্মেছে সে।’

এরপর হিল্লোল জানান, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। তিনি তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

নওশীনের মা হওয়ার খবর সামনে এসেছিল ২৫ জুন। সেদিন এ উপলক্ষে নিউইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রবাসজীবন বেছে নেওয়া রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার ও কল্যাণ কোরাইয়াসহ একাধিক তারকা।

মিডিয়ায় নওশীন যাত্রা শুরু করেছিলেন কথাবন্ধু হিসেবে। সেসময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পরে টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও দেখা যায় তাকে।

বর্তমানে এই উপস্থাপিকা ও অভিনেত্রী পুরোদস্তুর চাকরিজীবী। যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল সেন্টারে কর্মরত আছেন তিনি। হিল্লোলের পেশাগত জীবনেও এসেছে পরিবর্তন। অভিনয়ে অনিয়মিত হয়ে আজকাল তিনি ব্যস্ত হয়ে পড়েছেন ফুড ভ্লগিং নিয়ে।

সম্পর্কিত খবর