হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

সাপ্তাহিক ছুটি ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টানা দুদিন বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত পণ্য আমদানি-রফতানি বাণিজ্য। একই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরার কার্যক্রম চালু আছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাপ্তাহিক সরকারি ছুটির কারণে কাস্টমসের সব কার্যক্রম বন্ধ ছিল। আজ বড়দিন, ফলে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় ট্রাক থেকে পণ্য লোড-আনলোড ও ডেলিভারিও বন্ধ থাকবে। আগামীকাল সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান হারুন উর রশীদ।

সম্পর্কিত খবর