শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হিলি স্থলবন্দর: আট মাসে রাজস্ব ঘাটতি প্রায় ১৯ কোটি টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২০২১-২২ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত রাজস্ব আহরণে ঘাটতি দাঁড়িয়েছে ১৮ কোটি ৯৩ লাখ টাকা। এ সময়ে বন্দর ব্যবহার করে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২৯৬ কোটি ৪১ লাখ টাকা। বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ২৭৭ কোটি ৪৮ লাখ টাকা। তবে ফেব্রুয়ারিতে লক্ষ্যমাত্রার অধিক ৪ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। ফেব্রুয়ারিতে ৩৪ কোটি ৪৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩৯ কোটি ৩৭ লাখ টাকা। আমদানির ধারা অব্যাহত থাকলে অর্থবছরের বাকি চার মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব আহরণ করা সম্ভব বলে আশা প্রকাশ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮৭ কোটি টাকা বাড়তি রাজস্ব আহরণ হয়। যার কারণে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৩৫ লাখ টাকা, বিপরীতে আহরণ হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগস্টে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। সেপ্টেম্বরে ৩৭ কোটি ৯৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা। অক্টোবরে ৩৯ কোটি ২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা। নভেম্বরে ৪০ কোটি ৩২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। ডিসেম্বরে ৩০ কোটি ২৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩২ কোটি ৪৬ লাখ টাকা। জানুয়ারিতে ৩৪ কোটি ১২ লাখ টাকার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৪৩ কোটি ৩৩ লাখ টাকা। ফেব্রুয়ারিতে ৩৪ কোটি ৪৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩৯ কোটি ৩৭ লাখ টাকা।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, এমনিতে বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে এনবিআর কর্তৃক অনেক বেশি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে। আর রাজস্ব আদায় নির্ভর করে বন্দর দিয়ে পণ্য আমদানির ওপর। যখন পণ্য আমদানি বাড়ে তখন রাজস্ব আহরণ বাড়ে আবার যখন পণ্য আমদানি কমে তখন রাজস্ব আহরণও কমে।

তিনি জানান, মাঝে ১৪ দিনের মতো বন্দর দিয়ে চিপস পাথর আমদানি বন্ধ ছিল এখন চালু হলেও সেভাবে পাথর আমদানি হচ্ছে না, এতে করে রাজস্ব আহরণে ঘাটতি তৈরি হয়েছে। এ সময় বন্দরে রাজস্ব ঘাটতির পরিমাণ আগের চেয়ে কমে আসছে বলেও জানান তিনি। ২০২১-২২ অর্থবছরের গত আট মাসে বন্দর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ কোটি ৯৩ লাখ টাকা কম রাজস্ব আহরণ করেছে। এ সময় বন্দর থেকে ২৭৭ কোটি ৪৮ লাখ টাকা রাজস্ব আহরণ করেছে, যা ২০২০-২১ অর্থবছরের আট মাসে আদায়কৃত ২২০ কোটি ২৮ লাখ টাকার তুলনায় ২৫ দশমিক ৯৭ শতাংশ বা ৫৭ কোটি টাকা বাড়তি। অর্থবছরের শেষ চার মাসে সবসময় বন্দর থেকে রাজস্ব আহরণ বৃদ্ধি পায়, এছাড়া বিগত অর্থবছরের মতো চলতি অর্থবছরে রেয়াতি হারে চাল আমদানির সুযোগ দিলে লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব আহরণ করা সম্ভব বলেও মনে করেন এ কর্মকর্তা।

সম্পর্কিত খবর