শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

হিজাব খুলতে বলায় পরীক্ষা বয়কট করলেন কর্ণাটকের দুই স্কুলছাত্রী

হিজাব পরে ঢুকতে না দেওয়ায় কর্ণাটকে পরীক্ষার হলে বসতে অস্বীকৃতি জানিয়েছেন দুই স্কুলশিক্ষার্থী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজ্যটির উড়ুপি ও শিবামোগা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এনডিটিভি জানিয়েছে, পরীক্ষার হলে বসতে না পারা শিক্ষার্থীদের মধ্যে উড়ুপির একটি সরকারি স্কুলের এক শিক্ষার্থী রয়েছেন। তার অভিভাবক অভিযোগ করেছেন, হিজাব খুলতে না চাওয়ায় মেয়েটির বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

ষষ্ঠ শ্রেণির সেই ছাত্রীর ওই অভিভাবক বলেন, এটি (হিজাব নিষিদ্ধ) আগে কখনো ছিল না। আমাদের সন্তানদের আলাদা কক্ষে বসতে বাধ্য করা হয়েছে। গতকাল শিক্ষকরা শিশুদের ধমকাধমকি করেছেন… তারা এটা আগে করেননি। স্কুল বলেছে, যারা হিজাব পরা তাই বাইরে বসো, যারা পরেনি তারা ক্লাসে থাকো।

অবশ্য স্থানীয় এক জেলা কর্মকর্তা দাবি করেছেন, হিজাবের কারণে স্কুলটিতে কোনো শিক্ষার্থীকে আলাদা বসানো হয়নি।

ওই অভিভাবক বলেন, আমাদের সন্তানেরা হিজাব পরতে চায়, পড়াশোনাও করতে চায়। হিন্দু শিক্ষার্থীরা সিঁদুর পরে… খ্রিস্টানরা জপমালা পরে, তাহলে আমাদের মেয়েরা হিজাব পরলে দোষ কী?

ওই একই স্কুলে নবম শ্রেণিতে পড়া এক ছাত্রীর অভিভাবক বলেছেন, তাদের মেয়ে তিন বছর ধরে হিজাব পরছে, এ নিয়ে আগে কেউ প্রশ্ন তোলেনি। ওই অভিভাবক বলেন, আমার মেয়ে ক্লাসে হিজাব পরেছিল। তাকে এটি খুলে প্রতিদিনের প্রার্থনায় অংশ নিতে বলা হয়। পরে পুলিশি হুমকি দিয়ে তাকে হিজাব খুলতে বাধ্য করা হয়েছে।

পরীক্ষায় অংশ না নেওয়া হিনা নামের আরেক শিক্ষার্থী এএনআই’কে বলেন, আমি হিজাব খুলবো না। আগে হিজাব পরেই স্কুলে বসতাম। স্কুল প্রশাসন আমাদের হয় হিজাব খুলে ফেলতে নাহয় জায়গা ছেড়ে দিতে বলেছে। তারা আমাদের হিজাব পরে পরীক্ষায় বসতে দেয়নি।

কয়েকজন অভিভাবক বার্তা সংস্থাটিকে বলেছেন, হিজাব ইস্যুতে কর্ণাটক হাইকোর্টের রায় না আসা পর্যন্ত তারা সন্তানদের আর স্কুলে পাঠাবেন না।

সম্পর্কিত খবর