শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে হজ পালনে আসা ১০ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী।

আজ শনিবার মক্কায় বাংলাদেশ হজ অফিসসূত্র জানায়, গতকাল শুক্রবার ৬১ বছর বয়সি তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। তিনি ঢাকার লালবাগের বাসিন্দা।

এর আগে গত বৃহস্পতিবার মারা যান জামালপুরের কামারখন্দের মো. রফিকুল ইসলাম। তাঁর বয়স ৪৭ বছর।

এদিকে, শনিবার সকাল পর্যন্ত হজের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ জন বাংলাদেশি। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন সৌদি পৌঁছান।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর