শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

‘গার্ডিয়ান লাইফ চ্যাটবট’ উদ্বোধন

|
বাংলাদেশের ইন্স্যুরেন্স সেবায় এই প্রথম গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে ওমনিচ্যানেল কমিউনিকেশন প্ল্যাটফর্ম-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligent-AI) ভিত্তিক চ্যাটবট। গার্ডিয়ান লাইফের ভেরিফাইড ফেসবুক মেসেঞ্জার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কর্পোরেট ওয়েবসাইটে এই চ্যাটবট সার্ভিস চালু করা হয়েছে। গ্রাহক সেবার মান এখন আরো উন্নত হবে এই চ্যাটবট-এর মাধ্যমে।

গার্ডিয়ান লাইফের গ্রাহক সেবা ও গ্রাহকদের যে কোন ধরণের প্রয়োজনীয় তথ্য এখন ওমনিচ্যানেল কমিউনিকেশন প্ল্যাটফর্ম-এর এই চ্যাটবটের মাধ্যমে পাওয়া যাবে ২৪/৭। খুব সহজেই কিছু সিম্পল স্টেপ ফলো করে এই চ্যাটবট এর সাহায্যে প্রয়োজনীয় যে কোন সার্ভিস নেয়া যাবে। গ্রাহকরা এখন চ্যাটবট ব্যবহার করে যেকোন পলিসির বিবরণ, পেমেন্ট পদ্ধতি, ক্লেইম স্ট্যাটাস এমনকি নিকটতম পার্টনার্ড হাসপাতালের অবস্থান সম্পর্কেও তথ্য পেয়ে যাবেন। এছাড়াও বিশেষ প্রয়োজনে অথবা যেকোন জটিল তথ্যের ক্ষেত্রে লাইভ কাস্টমার সাপোর্ট এজেন্ট এর সাথে সরাসরি যোগাযোগের সুযোগতো রয়েছেই।

‘গার্ডিয়ান লাইফ চ্যাটবট’ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জাহিদ হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম, এফসিএ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রকিবুল করিম, এফসিএ, বলেছেন – ওমনিচ্যানেল কমিউনিকেশন প্ল্যাটফর্ম ও অও-ভিত্তিক এই চ্যাটবট আমাদের নতুন Insurtech উদ্যোগ এবং আমরা মনে করি এটি আমাদের গ্রাহক সেবার মানকে সম্পূর্ণ নতুন স্তরে উন্নীত করবে। ‘কাস্টমার ফার্স্ট’ আমাদের একটি অন্যতম মূলনীতি এবং তারই ধারাবাহিকতায় আমরা আমাদের সকল গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত সেবা প্রদানে সবসময় চেষ্টা করে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের মধ্যে মাহমুদুর রহমান খান, এসইভিপি এবং হেড অফ রিটেইল বিজনেস; তাহসিনুর রহিম, ইভিপি এবং হেড অফ ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স; আহমেদ ইশতিয়াক মাহমুদ, ইভিপি ও হেড অফ ব্যাঙ্কাসুরেন্স, রুবায়েত সালেহীন, এসভিপি এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন; হাবিব হাসান চৌধুরী, এসভিপি ও হেড অফ এইচআর, মো. সোহেল রানা, এসভিপি ও হেড অফ আইটি এবং পলাশ লোধ, ভিপি, কাস্টমার কেয়ার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর