শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্বামীকে রুমের ভেতর আটকে রেখে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর মিরপুরের ভাসানটেকে স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আত্মঘাতী ওই নারীর নাম শারমীন আক্তার। মারা যাওয়া ওই গৃহবধূর স্বামীর নাম লিখন।

সোমবার মিরপুর ১৪ নম্বর মিলি সুপার মার্কেটের পেছনের গলির ২২৭ নম্বর বাড়ির ৪ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, স্বামী ও স্ত্রী দুজনই এজে ফ্যাশন নামে তৈরি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

বাড়ির ভাড়াটিয়া ও প্রত্যক্ষদর্শী নয়ন শেখ বলেন, গত মাসে এক রুম সাবলেট দিই লিখন ও তার স্ত্রীকে। সোমবার সকালে লিখন ও তার স্ত্রী শারমিন বাসায় ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে লিখন ফোন করে জানান তাকে এক রুমে আটকে রেখে শারমিন ডাইনিং রুমে কিছু একটা করছে। এর কিছুক্ষণ পর বাসায় এসে দেখি ভেতর থেকে মূল গেট লাগানো। ফ্ল্যাটের মূল গেটে ভেঙে শারমিনকে ডাইনিং রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই। আর লিখনের কক্ষের গেটও বাহিরে থেকে লাগানো ছিল। তাকে সেখান থেকে বের করি।

লিখন বলেন, শনিবার রাতে শারমিনের সঙ্গে আমার সামান্য কথা কাটাকাটি হয়। সকালে শারমিন আমাকে কিছু না বলে হঠাৎ আমার কক্ষের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। আমি ভেতরে আটকা পড়ি। আমি তাড়াতাড়ি নয়নকে ফোন করি। তিনিসহ অন্যরা এসে মূল গেট ভেঙে ফেলেন। আর ডাইনিং রুমে শারমিনকে ঝুলন্ত অবস্থায় পান।

 

সম্পর্কিত খবর