down of head

স্বর্ণ আমদানিতে রেকর্ড অর্থ ব্যয় ভারতের

২০২১ সালে স্বর্ণ আমদানিতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করেছে ভারত। এ সময় দেশটি ২০২০ সালের তুলনায় দ্বিগুণ বেশি স্বর্ণ কিনেছে। মূল্যবান ধাতুটির দাম কমে যাওয়ায় পাইকারি ক্রেতারা সুবিধা পেয়েছেন।

বাজার বিশ্লেষকরা বলেন, বিশ্বজুড়ে প্রথম যখন নভেল করোনাভাইরাস মহামারী আঘাত হানে, তখন ভারতে বিয়ে ও উৎসবের আয়োজন কমে যায়। কিন্তু ২০২১ সালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় আবারো উদযাপনের আমেজ ফিরে আসে। বাড়তে থাকে স্বর্ণের চাহিদা।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্বর্ণ ব্যবহারকারী দেশ। বিদায়ী বছর দেশটি সব মিলিয়ে ১ হাজার ৫০ টন স্বর্ণ আমদানি করে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ২০২০ সালের তুলনায় এ সময় ৪৩০ টন বেশি স্বর্ণ আমদানি করা হয়।

তথ্য বলছে, ২০২০ সালে ভারত ২ হাজার ২০০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করে। গত বছর আমদানিতে ব্যয় হয় ৫ হাজার ৫৭০ কোটি ডলার। সে হিসাবে আমদানি ব্যয় বেড়েছে দ্বিগুণ। এর আগে ২০১১ সালে স্বর্ণ আমদানিতে রেকর্ড অর্থ ব্যয় করা হয়েছিল। ব্যয়ের পরিমাণ ছিল ৫ হাজার ৩৯ কোটি ডলার।

দেশটির স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, ২০২০ সালে করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে অনেক বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে পড়ে।

সম্পর্কিত খবর