শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা জনশক্তি রপ্তানিকারকদের

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে সংবর্ধনা দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন ‘সম্মিলিত সমন্বয় পরিষদ বায়রা’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে সংবর্ধনা দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন ‘সম্মিলিত সমন্বয় পরিষদ বায়রা’। গতকাল বুধবার সন্ধ্যায় বনানীর শেরাটন হোটেলের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমদ সভাপতিত্ব করেন।

গত ২১ অক্টোবর এক আন্তঃমন্ত্রণালয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকদের মানবপাচার আইনে হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। একই সঙ্গে কারও বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ এলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া প্রতিষ্ঠান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) হস্তান্তর করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। বিএমইটি অভিযোগের তদন্ত করে সাত দিনের মধ্যে সমাধান করবে। যদি সমাধান করতে না পারে সংশ্লিষ্ট থানাকে অবহিত করবে মানবপাচার অথবা অভিবাসন আইনে মামলা নেওয়ার জন্য।

এসব সিদ্ধান্ত গ্রহণ করার কারণেই গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে সংবর্ধনা দেন জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীরা।

সম্পর্কিত খবর