শিরোনাম
ফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকা
down of head

স্ত্রীকে ছোড়া গুলিতে প্রাণ গেল প্রেমিকার!

পরকীয়া প্রেম নিয়ে কথা বলায় স্বামী মেজাজ হারিয়ে পিস্তল দিয়ে গুলি করে বসেন স্ত্রীকে, আর সেই গুলিতে নিহত হলেন প্রতিবেশী তরুণী।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের নলহাটিতে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রাথমিক ভাবে তদন্তকারীদের ধারণা, ত্রিভোজ প্রেমের জেরেই অশান্তি বেঁধেছিল স্বামী-স্ত্রীর মধ্যে। তার জেরেই ভুলবশত ওই তরুণী নিহত হয়েছেন।

বীরু শেখ নামে ওই যুবক স্ত্রীকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন বলে মনে করছে পুলিশ।

নিহতের পরিবার দাবি করেছে, তরুণীর সঙ্গে ওই যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। মঙ্গলবার নলহাটি থানার ৩ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, নিহত কলেজ ছাত্রীর নাম নিকিতা খাতুন। প্রাথমিক ভাবে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী বীরু শেখ এবং তার স্ত্রীর মধ্যে অশান্তি বাধে।

বাড়ির ছাদে কলহের সময় আচমকা বীরু তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু সেই গুলি গিয়ে লাগে নিকিতার শরীরে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত বীরু পলাতক। পুলিশ অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে।

নিকিতার মা আমিনা বিবির বলেন, ‘আমার মেয়ে ছেলেটাকে ভালবাসতো। ও বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর হঠাৎ আমার বড় মেয়ে দৌড়ে এসে বলল, ‘মা বাইরে বন্দুকের আওয়াজ।’

দৌড়ে বাইরে বেরিয়ে দেখি, আমার মেয়ে পড়ে রয়েছে। ওই ছেলেটি বছর পাঁচেক হল এখানে এসে রয়েছে। ওর স্ত্রী এবং সন্তানও রয়েছে।’

 

সম্পর্কিত খবর