শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্টেডিয়ামের ভেতর শেহজাদের প্রকাশ্যে ধুমপান!

শুক্রবারের সন্ধ্যা। তখন বৃষ্টি থেমে গেছে। মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ আয়োজনের লক্ষ্যে মাঠ শুকানোর কাজ চলছে। দুই দলের ক্রিকেটাররা মাঠে এসে গেছেন।

কেউ মাঠের পরিস্থিতি দেখছেন, কেউ হালকা ওয়ার্মআপ করছেন আবার অনেকেই মেতেছেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে দেখা যায় মিনিস্টার গ্রুপ ঢাকার মোহাম্মদ শেহজাদ কুমিল্লার করিম জানাত এবং ঢাকার সতীর্থ ফজল হক ফারুকীর সঙ্গে কথা বলছেন।

তিন আফগানের আলাপচারিতার ঘটনা এটুকুতে সীমাবদ্ধ থাকলেই ভালো হতো। কিন্তু দ্রুতই দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী! মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করছেন আফগান উইকেটকিপার ব্যাটার। বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটোগ্রাফাররা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। তখন শেহজাদ ধুমপান বন্ধ করেন।

উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শেহজাদের সেই ঘটনার পর আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।

 

সম্পর্কিত খবর