শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সৌদি আরবেও খোলামেলা আলিয়া ভাট

পরনে লাল-নীল এবং সোনালি ছাপার শাড়ি। সঙ্গে অফ শোল্ডার ব্লাউজ আর শাড়ির আঁচলের সঙ্গে মিলিয়ে গায়ে চাপিয়ে নিয়েছিলেন একটা কেপ। সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক অ্যাওয়ার্ডে এভাবেই দেখা গেল আলিয়া ভাটকে। শাড়ির সঙ্গে মিলিয়ে চুলটা কিছুটা আটকে বাকিটা খোলাই রেখেছিলেন, সঙ্গে কানে পরেছিলেন লম্বা দুল। সামাজিক মাধ্যমে উঠে এসেছে আলিয়ার সেই ভিডিও। এদিন আলিয়াকে অনারারি এন্টারটেইনমেন্ট মেকারস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে হাসিমুখে ফটোগ্রাফারের ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া ভাট। তারপর পুরস্কার নিতে মঞ্চে উঠে ট্রফি হাতে আলিয়া বলেন, ‘সিনেমার জন্য আমাদের সবাইকে এক ছাদের তলায় আনতে যে দেশ এত কিছু করছে, সেই দেশে আসতে পারাটা সৌভাগ্যের। প্রাচ্য-পাশ্চাত্যের অসংখ্য প্রতিভা এক ছাদের তলায় একত্রিত হয়ে একে অপরকে উদযাপন করে এমন ঘটনা সচরাচর ঘটে না। সুতরাং এটা ঘটানোর জন্য আপনাদের ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘এটা সত্যিই অসাধারণ একটা রাত। আমি সিনেমার প্রতি আসক্ত, এইটুকুই শুধু জানি। মনে হয় জন্মের সময় লাইটস, ক্যামেরা, অ্যাকশন-এই আমার জন্ম হয়েছিল। আমার কাছে সিনেমা মানে এটাই। আর যদি আনন্দের কথা বলি, তবে আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয়গুলোর মধ্যে একটি হলো প্রেম। আজ রাতে যখন আমি বাড়ি ফিরে যাব, আমি আমার সঙ্গে সিনেমার প্রতি ভালোবাসা এবং রিয়াদে এসে যে ভালোবাসা অনুভব করেছি তা সঙ্গে নিয়ে যাব। তাই আপনাদের অনেক ধন্যবাদ, এখানে সিনেমার যাদু রয়েছে।’

সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন অনুরাগী আলিয়ার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এক অনুরাগী লেখেন, ‘ওই পোশাকে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। শাড়িতে ওকে খুব মানায়।’ আরও একজন লেখেন, ‘উনি যেভাবে বিভিন্নভাবে শাড়ি পরেন, তা আমার বেশ পছন্দ। আলিয়াকে অসাধরাণ সুন্দর দেখাচ্ছে।’

কারও মন্তব্য, ‘আলিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছেন! প্রশংসা পাচ্ছেন। আপনি এগিয়ে যান।’

আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়া ছাড়াও ছিলেন রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায়। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

সামনে আলিয়াকে দেখা যাবে পরিচালক ভাসান বালার পরবর্তী ‘জিগরা’ ছবিতে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন করণ জোহর ও আলিয়া নিজেই। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সম্পর্কিত খবর