শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ব্যাংক খাতে ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ার বিক্রি করে দেওয়ার ব্যাপক চাপ থাকা সত্ত্বেও– দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেঞ্চমার্ক সূচক- ডিএসইএক্স এ মঙ্গলবার (২৩ জানুয়ারি) উত্থান হয়েছে।

ব্যাংক খাতের শেয়ার দরে উত্থানের ফলে তৈরি হয় এ প্রতিরোধ সক্ষমতা, যা বাজারের নিম্নমুখী প্রবণতার চাপ সামলে নেয়।

আজকের কার্যদিবসে ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৬ পয়েন্ট হয়েছে, ব্লু-চিপ ভুক্ত কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ দশ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ১৫৮।

বাজারের অবস্থার অন্যতম নির্দেশক- মোট লেনদেন এদিন ১,১০০ কোটি টাকার ঘর ছাড়িয়ে, ৮ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

মঙ্গলবার লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ কোটি টাকায়, গতকালের তুলনায় যা বেড়েছে ১৩ শতাংশ।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, আরও ২৩ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৫ পয়েন্ট পতন নিয়ে আজকের লেনদন শুরু হয়। তবে পরে ব্যাংকিং খ্যাত সমর্থন মূল সূচকের বড় পতন ঠেকায়।

তবে বিক্রির চাপের কারণে ২২৭টি শেয়ারের দর কমেছে, বেড়েছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংক খাতের শেয়ার কেনারই বেশি আগ্রহ দেখা গেছে, যেগুলোর দর আগে ফ্লোর প্রাইসের মাধ্যমে বেধে দেওয়া ছিল।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫ ব্যাংকের মধ্যে ৩১টির শেয়ারদর বেড়েছে, একটির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে তিনটির।

সম্পর্কিত খবর