শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সোনালী লাইফে এজিএম উৎসব

উৎসব মুখর পরিবেশে দ্বাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ বুধবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই সভা হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মোঃ শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা,মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মোঃ ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়াও বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার সভায় যোগ দেন। উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদে সর্বসম্মতিক্রমে কয়েকটি বিষয় অনুমোদন দেয়া হয়-

১. ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন।

২. ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন।

৩. ২০২৫ সালের জন্য কোম্পানির আইনগত নিরীক্ষক নিয়োগ।

৪. ২০২৫ সালের জন্য কোম্পানির পরিপালন নিরীক্ষক নিয়োগ।

সভায় সভাপতির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের প্রতি তাদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির আর্থিক শৃঙ্খলা, নিয়ন্ত্রক পরিপালন ও কর্পোরেট সুশাসন বজায় রাখার বিষয়ে পরিচালনা পর্ষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

সম্পর্কিত খবর