শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সৈয়দপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস নিয়ে মুরাদ হোসেন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। তিনি শহরের গোলাহাট আটকে পড়া উর্দুভাষীদের নতুন ক্যাম্প (সিনেমা হল ক্যাম্প) এলাকার বাসিন্দা। তাঁর দুটি সন্তান রয়েছে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি। তাঁর বাবার নাম ইউনুস আলী।

পরিবার সূত্রে জানা যায়, তাঁর ছোট ভাই রিয়াজ হোসেনের বিয়ের অনুষ্ঠান ছিল শহরের সিটি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে মুরাদের ঝগড়া হয়। পরে কাউকে কিছু না জানিয়ে মুরদা বাড়িতে চলে আসে। পরে বাড়িতে এসে পরিবারের লোকজন তাঁকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর