শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সৈয়দপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে রেশম চাষী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রেশম চাষ সম্প্রসারণের মাধ্যমে বৃহত্তম রংপুর জেলার দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় ওই চাষী সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুরে রেশম উন্নয়ন বোর্ডর চাকী পলু পালন কাম ট্রেনিং সেন্টার চত্ত্বরে সোমবার ওই রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ অনুষ্ঠানে রাজশাহী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী এর মহাপরিচালক শ্যাম কিশোর রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী এর পরিচালক (সম্প্রসারণ) মোহাম্মদ এমদাদুল বারী, প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু পাইলট ও সিবিএ সভাপতি মো. আবু সেলিম।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রংপুর আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. মাহবুব-উল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্প্রসারণ অফিসার মো. তরিকুল ইসলাম ও সৈয়দপুর রেশম সম্প্রসারণ কেন্দ্রের ম্যানেজার রেজাউল করিম প্রমুখ।

রেশম চাষী সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের হিসাবরক্ষক মো. সহিদুল ইসলাম।

উক্ত রেশম চাষী সমাবেশে রংপুর রেশম বীজাগারের ফার্ম ম্যানেজার মো. লুৎফর রহমান, লালমনিরহাট বড়বাড়ী রেশম সম্প্রসারণ কেন্দ্রের ম্যানেজার হাসিবুল ইসলাম, কুড়িগ্রাম রেশম সম্প্রসারণ কেন্দ্রের ম্যানেজার জয়নাল আবেদীন, কুড়িগ্রামের নাগেশ্বরী রেশম সম্প্রসারণ কেন্দ্রের ম্যানেজার স্বপন বাবু ও সৈয়দপুর রেশম সম্প্রসারণ কেন্দ্রের বীজ পরীক্ষক জাহিদুল ইসলামসহ রেশম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, সুধীজন এবং ৫০জন রেশম চাষী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫০জন রেশম চাষীকে অনুপযোগী গুটি থেকে সুতার কাটার জন্য ৫০টি চড়কা মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী এর পরিচালক (সম্প্রসারণ) মোহাম্মদ এমদাদুল বারী রেশম চাষীদের হাতে ওই চড়কা মেশিনগুলো তুলে দেন।

এর আগে রেশম চাষী সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুরে অবস্থিত রেশম উন্নয়ন বোর্ডের চাকী পলু পালন কাম ট্রেনিং সেন্টারের সামনের খিয়ারজুম্মা- হাজারীহাট সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালিতে রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও রেশম চাষীরা অংশ নেন।

সম্পর্কিত খবর