শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

সৈয়দপুরের তৈরী জ্যাকেট যাচ্ছে ভারত ও নেপালে

নীলফামারীর সৈয়দপুরে তৈরীকৃত শীতের গরম কাপড় রপ্তানি করা হচ্ছে ভারত ও নেপালে এবং অর্ডার মিলেছে প্রায় ৫ কোটি টাকার। এমনটি জানিয়েছেন সৈয়দপুর রপ্তানীমুখী গার্মেন্টস মালিক সমিতি। শীতকে সামনে রেখে এ বছর ভারত ও নেপাল থেকে ৫ হাজার ডলারের আমদানি আদেশ পাওয়া গেছে। কাজ পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে স্থানীয় ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলো।

সৈয়দপুরের রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সূত্র জানায়, ইতোপূর্বে রপ্তানি আদেশ না পাওয়ায় সৈয়দপুর শহরের প্রায় ২ শতাধিক ক্ষুদ্র গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যায়। সম্প্রতি এসব কারখানাগুলো আবার চালু হতে শুরু করেছে। কারণ অর্ডার আসছে।

এ মৌসুমে প্রায় ৫ কোটি টাকার জ্যাকেট ভারত ও নেপাল যাচ্ছে। এ শীতে অর্ডার মিলেছে ৫ কোটি টাকার তৈরি পোশাকের। সে কারণে বেশ ব্যস্ত হয়ে উঠেছে সৈয়দপুর শহরের ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলো। ব্যাংকের ঋণপত্র (এলসি) খুলে এসব জ্যাকেটের আমদানি আদেশ পাঠানো হয়েছে।

তৈরি পোশাক রপ্তানিকারক মতিয়ার রহমান দুলু অর্ডার পেয়েছেন ২ লাখ ডলারের টুপি ও জ্যাকেট রপ্তানির। তিনি স্থানীয় কারখানাগুলো থেকে এসব পোশাক সংগ্রহ করে থাকেন। ইতোমধ্যে ৭০ হাজার ডলারের পোশাক রপ্তানি করেছেন তিনি।

মতিয়ার রহমান দুলু বলেন, এবার শীত মৌসুমে ব্যবসা মোটামুটি ভালোই হবে। তার প্রতিষ্ঠান এম আর গার্মেন্টস ৪ লাখ ডলারের শীতের পোশাকের অর্ডার পেয়েছে। শিগগিরই ভুটান থেকেও অর্ডার আসার সম্ভাবনা রয়েছে।

সৈয়দপুর নিউক্লথ মার্কেটের পোশাক কারখানার উদ্যোক্তা শাহিন জানান, আমাদের পুঁজি সংকট রয়েছে। কিন্তু অর্ডার আসায় বসে থাকা যাচ্ছে না। সৈয়দপুরের সব কারখানাগুলো এখন শীতের জ্যাকেট তৈরিতে ব্যস্ত।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলোতে দিনরাত কাজ হচ্ছে। জ্যাকেট তৈরির প্রধান উপকরণ হলো ঝুট ও ব্লেজারের কাপড়। কিছু জ্যাকেট তৈরিতে প্যারাসুট কাপড়ও ব্যবহার হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে ঝুট কাপড় সংগ্রহ করে এনে সৈয়দপুরের কারখানাগুলোতে তৈরি হচ্ছে সুন্দর সুন্দর জ্যাকেট।

কয়েকজন গার্মেন্টস মালিক বলেন, এসব জ্যাকেটের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে ভারত ও নেপালে। জ্যাকেটগুলোর দাম ৩শ’ থেকে দুই হাজার টাকার মধ্যে বলে জানান তারা।

রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান বলেন, প্রতিবছর ভারত নেপাল ও ভুটান থেকে জ্যাকেট, লং ট্রাউজার, প্যান্ট, শর্টস, ক্যাপ, শার্ট ইত্যাদির অর্ডার পাই আমরা। শীত মৌসুমে এর চাহিদা বেড়ে যায় বহুগুন। কিন্তু উদ্যোক্তাদের হাতে পুঁজি সংকট থাকায় রপ্তানির গতি বাড়ানো যাচ্ছে না। এ নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আসছে শীত মৌসুমে প্রায় ৫ কোটি টাকার জ্যাকেট রপ্তানি হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর