ডেঙ্গুতে আরও ১৫১ জন আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০৩ জন ও ঢাকার বাইরে ৪৮ জন ভর্তি হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬২ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৩৯ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৭৯৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ হাজার ৩৯ জন।

অপরদিকে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৯৫ জন।

 

 

সম্পর্কিত খবর