শিরোনাম
icon সৃজনশীল অর্থনীতি ও মেধা ফেরাতে গুরুত্ব অর্থমন্ত্রীর icon পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান icon ভোলায় মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার icon আরও বাড়লো সোনার দাম icon মাছের বাজারে চড়া দাম, অপরিবর্তিত গরুর মাংস icon ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন icon ৬৪০ উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দিচ্ছে সরকার icon না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু icon রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন icon সাংবাদিক নিয়োগ দেবে নাগরিক টিভি icon বিআইএ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপত্তি সদস্যদের icon আইপিও বিধিমালা পরিবর্তনের ইঙ্গিত icon লেনদেনের শীর্ষে বেক্সিমকো icon দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং icon দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম icon সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা icon হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু icon ডলার বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা icon ন্যাশনাল ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ icon সূচকের পতনে কমেছে লেনদেন icon ভ্যাট ফাঁকির অভিযোগে নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ icon ৪ কোম্পানির রোববার লেনদেন চালু icon সাফকোর শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত icon বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
down of head

সৃজনশীল অর্থনীতি ও মেধা ফেরাতে গুরুত্ব অর্থমন্ত্রীর

সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং রিভার্স ব্রেইন ড্রেইন বা মেধা পাচার রোধ করে প্রবাসী মেধাবীদের দেশে ফিরিয়ে আনার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানো, সৃজনশীল কর্মকাণ্ডের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো এবং প্রবাসীদের দেশের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিক মূল্যে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ব্যাপক সম্ভাবনা থাকলেও তা এখনো অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না।

তিনি বলেন, দেশের শিল্পীরা ছবি আঁকলেও অনেক ক্ষেত্রে তাঁদের শিল্পকর্মের ন্যায্য মূল্য পান না। শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, সে বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশে শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং মানসম্মত প্রকাশনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দেশে দক্ষ শিল্পসমালোচক তৈরি করতে হবে। শিল্পকর্মের বাজার সম্প্রসারণে নিলামব্যবস্থা চালুর বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি ঢাকায় একটি মানসম্মত থিয়েটার চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, শিল্প-সংস্কৃতির বিকাশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সৃজনশীল অর্থনীতিতে সফল যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানো প্রয়োজন।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, দক্ষতা ও মেধাকে কাজে লাগাতে হবে। বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে তাঁরা দেশে ফিরে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হলে অর্থনীতি আরও গতিশীল হবে। এ জন্য রিভার্স ব্রেইন ড্রেইনকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।

অনুষ্ঠানে দেশের সৃজনশীল অর্থনীতি, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত খবর