শিরোনাম
icon না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু icon রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন icon সাংবাদিক নিয়োগ দেবে নাগরিক টিভি icon বিআইএ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপত্তি সদস্যদের icon আইপিও বিধিমালা পরিবর্তনের ইঙ্গিত icon লেনদেনের শীর্ষে বেক্সিমকো icon দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং icon দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম icon সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা icon হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু icon ডলার বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা icon ন্যাশনাল ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ icon সূচকের পতনে কমেছে লেনদেন icon ভ্যাট ফাঁকির অভিযোগে নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ icon ৪ কোম্পানির রোববার লেনদেন চালু icon সাফকোর শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত icon বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon এবার সিনেমায় গাইবেন বুবলী icon ৮ শহরের উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি icon সাবেক উপ-প্রেস সচিব ও ডিসি পুলিশের হেফাজতে icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো
down of head

রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর পল্লবীতে বিহঙ্গ পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বিহঙ্গ পরিবহনের চলন্ত একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা কীভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর পল্লবী ও বাড্ডা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় পার্কিংয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাঁচ পুড়ে যায়। স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সব আসন পুড়ে গেছে। বাড্ডা থানার ওসি মো. নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর