শিরোনাম
icon বিআইএ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপত্তি সদস্যদের icon আরও কিছু ছোট হেডলাইন: 1\. ভালো কোম্পানি আনতে আইপিও বিধিমালা সংস্কার 2\. আইপিও বিধিমালায় বড় পরিবর্তন আসছে 3\. ভালো কোম্পানি তালিকাভুক্তিতে বিএসইসির উদ্যোগ 4\. আইপিও নীতিমালা ঢেলে সাজাচ্ছে বিএসইসি 5\. শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে নতুন উদ্যোগ 6\. আইপিও বিধিমালা সহজ করছে বিএসইসি 7\. ভালো কোম্পানি আনতে আইপিওতে সংস্কার 8\. আইপিও বিধিমালা পরিবর্তনের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের icon লেনদেনের শীর্ষে বেক্সিমকো icon দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং icon দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম icon সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা icon হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু icon ডলার বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা icon ন্যাশনাল ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ icon সূচকের পতনে কমেছে লেনদেন icon ভ্যাট ফাঁকির অভিযোগে নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ icon ৪ কোম্পানির রোববার লেনদেন চালু icon সাফকোর শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত icon বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon এবার সিনেমায় গাইবেন বুবলী icon ৮ শহরের উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি icon সাবেক উপ-প্রেস সচিব ও ডিসি পুলিশের হেফাজতে icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার
down of head

হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৭ শিশুর মৃত্যু হয়েছে সারা দেশে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে ১ হাজার ১০৯ জনের শরীরে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু মোট ১ হাজার ৩৭১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে। সব মিলিয়ে ১ হাজার ১০৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জনের শরীরে।

সম্পর্কিত খবর