শিরোনাম
icon আরও বাড়লো সোনার দাম icon মাছের বাজারে চড়া দাম, অপরিবর্তিত গরুর মাংস icon ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন icon ৬৪০ উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দিচ্ছে সরকার icon না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু icon রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন icon সাংবাদিক নিয়োগ দেবে নাগরিক টিভি icon বিআইএ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপত্তি সদস্যদের icon আইপিও বিধিমালা পরিবর্তনের ইঙ্গিত icon লেনদেনের শীর্ষে বেক্সিমকো icon দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং icon দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম icon সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা icon হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু icon ডলার বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা icon ন্যাশনাল ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ icon সূচকের পতনে কমেছে লেনদেন icon ভ্যাট ফাঁকির অভিযোগে নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ icon ৪ কোম্পানির রোববার লেনদেন চালু icon সাফকোর শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত icon বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon এবার সিনেমায় গাইবেন বুবলী icon ৮ শহরের উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি icon সাবেক উপ-প্রেস সচিব ও ডিসি পুলিশের হেফাজতে
down of head

মাছের বাজারে চড়া দাম, অপরিবর্তিত গরুর মাংস

রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ। তেলাপিয়া ও পাঙ্গাসের দাম কেজিপ্রতি ২০০ টাকার বেশি। অন্যদিকে গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৮০০ টাকা। ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়ের বাজার ঘুরে মাছ, মুরগি ও ডিমের দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু করে আকারভেদে ৫০০ টাকা পর্যন্ত।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা, দেশি শিং ১ হাজার এবং সাগরের পাঙ্গাস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য হয়। গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা বাড়েনি বা কমেনি। দাম বাড়লে বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়, যা ব্যবসায়ীদের জন্যও সমস্যার।

মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, ৬০০ টাকা কেজি দরে শোল মাছ কিনেছেন। দাম আগের মতোই রয়েছে। পাশাপাশি ২৭০ টাকা কেজি দরে পাঙ্গাস কিনেছেন। ছোট পাঙ্গাসের দাম তুলনামূলক কিছুটা কম।

এদিকে মুরগির বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

মাংস বিক্রেতা মো. লিটন বলেন, মাংসের দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েনি, আবার কমেওনি।

সম্পর্কিত খবর