শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচক হারিয়েছে দেড় শতাংশের বেশি পয়েন্ট

দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন দুটোই কমেছে।

দেশের পুঁজিবাজারে গতকাল সূচক ও লেনদেন দুটোই কমেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট ঊর্ধ্বমুখী থাকলেও এর পর থেকে পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮৯ দশমিক ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬২৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৯ দশমিক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৯২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ২১ দশমিক ২ পয়েন্ট কমে ১ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২২৫ পয়েন্ট।

 সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

ডিএসইতে ১ হাজার ১৭৭ কোটি ২৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকা।  এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৪০১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৩০৫টির আর অপরিবর্তিত ছিল ২৮টির বাজারদর।

বাজার বিশ্লেষকরা বলছেন,

সম্প্রতি বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়া অস্থির বাজারে তাদের সতর্ক অবস্থানের কারণে সূচকে নিম্নমুখিতা দেখা গেছে।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১০ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে যথাক্রমে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল ও বস্ত্র খাত। ৮ দশমিক ৩ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি খাত। ব্যাংক খাত ৮ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা জীবন বীমা খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৪ শতাংশ।

গতকাল ডিএসইতে দুটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে সিরামিক খাতে। এছাড়া ভ্রমণ ও অবকাশ খাতে ৩ দশমিক ২, সাধারণ বীমা খাতে ২ দশমিক ৮ ও সিমেন্ট খাতে ২ দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে জীবন বীমা খাত ও তথ্যপ্রযুক্তি খাতে দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।

দেশের আরেক পুঁজিবাজার সিএসই নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২৭ দশমিক ৩ পয়েন্ট কমে ৯ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ২০২ দশমিক ৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত ছিল ২৩টির বাজারদর। গতকাল সিএসইতে ১৯ কোটি ৭৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ কোটি ৫১ লাখ টাকা।

সম্পর্কিত খবর