সূচকের বড় পতনে ডিএসইতে লেনদেনের চাপ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী,(১৫ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে। একই দিনে ডিএসইর শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬ পয়েন্টে এবং অপর সূচক ‘ডিএস-৩০’ ১৪ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৭ পয়েন্টে নেমে এসেছে।

আজ ডিএসইতে মোট ৪১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার তুলনায় কম।

লেনদেনকালে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৮টি কোম্পানির, বিপরীতে ২৯২টি কোম্পানির শেয়ারদর কমেছে। আর ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর