শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচকের পতন অব্যাহত থাকলেও লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমার পাশাপাশি ডিএসইর সব সূচক কমেছে। তবে গতকাল ডিএসইর লেনদেন বেড়েছে। এর আগের কার্যদিবসে সূচকের পতনের পাশাপাশি লেনদেনে পতন দেখা গিয়েছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত রোববার প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ কমে ছয় হাজার ১৩১ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ১ হাজার ৩৪০ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে দুই হাজার ৯৭ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৮৪৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫০ কোটি ৪ লাখ টাকা বেড়েছে। এদিন ২২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৩২৫টি শেয়ার ২ লাখ ৩৫২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৫৯ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪১ কোটি ৫৯ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৭ কোটি ৬ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৭ কোটি ৯০ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২৩ কোটি ৯৯ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ২২ কোটি ৬৭ লাখ, অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০ কোটি ৯০ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ কোটি ১৯ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১৬ কোটি ৩৩ লাখ এবং মুন্নু ফেব্রিকস লিমিটেডের ১৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৫৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে গোল্ডেনসন লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ৩৬ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৭০ শতাংশ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ৪ দশমিক ৭৩ শতাংশ, বিচ হ্যাচারি লিমিটেডের ৪ দশমিক ৭০ শতাংশ, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৩ দশমিক ৮২ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ৩ দশমিক ৬০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৪৯ শতাংশ, ফরচুন শুজ লিমিটেডের ৩ দশমিক ৩৪ শতাংশ এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৩ দশমিক ৩৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৮১ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ কমে ১০ হাজার ৫৫৯ দশমিক ১৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ কমে ১৭ হাজার ৫৯৫ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮২টির এবং কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির দর। সিএসইতে গতকাল মোট ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৬ কোটি ৩৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৩ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন কমেছে।

সিএসইতে গত রোববার লেনদেনের শীর্ষে উঠে আসে ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকে বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ২ কোটি ৬২ লাখ ৩০ হাজার, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৭৪ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ৪০ লাখ ৩০ হাজার, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ২৫ লাখ ৬০ হাজার, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ২৪ লাখ ৫০ হাজার, ফু-ওয়াং ফুড লিমিটেডের ২২ লাখ ৬০ হাজার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২১ লাখ ৮০ হাজার, গ্রামীণফোন লিমিটেডের ১৭ লাখ ৩০ হাজার এবং ফরচুন শুজ লিমিটেডের ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সম্পর্কিত খবর