শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচকের পতন অব্যাহত থাকলেও লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়লেও ডিএসইর সব সূচক কমেছে। তবে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত রোববার প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ছয় হাজার ৫৮ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৩২২ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে দুই হাজার ৭৫ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৫৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৭৫ কোটি ৮৮ লাখ টাকা কমেছে। এদিন ২০ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৬৪৬টি শেয়ার ১ লাখ ৮৭ হাজার ৬১৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল ৫৯টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৫৪ কোটি ৪৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪৪ কোটি ৩৩ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৩৯ কোটি ৭৭ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ২৮ কোটি ১৩ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২১ কোটি ৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৯ কোটি ৪৭ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৫ কোটি ৪১ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৩ কোটি ৮৪ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ১৩ কোটি ৫৪ লাখ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৯ দশমিক ৯৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, এসএস স্টিল লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৬৭ শতাংশ, গোল্ডেন সন লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ, আরামিট লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ এবং ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৭ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৭ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ১০ হাজার ৪৪০ দশমিক ৮৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১৭ হাজার ৩৮৭ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির এবং কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর। সিএসইতে গতকাল মোট ২০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১১ কোটি ৫১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৯ কোটি ২৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির মোট ৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন ব্যাংক পিএলসির তিন কোটি ৩০ লাখ ৬০ হাজার, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের এক কোটি ২২ লাখ ৮০ হাজার, ফাইন ফুডস লিমিটেডের ৮২ লাখ ৮০ হাজার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজ লিমিটেডের ৬৪ লাখ ৬০ হাজার, এসএস স্টিল লিমিটেডের ৫৩ লাখ ৬০ হাজার, গোল্ডেনসন লিমিটেডের ৫০ লাখ ৬০ হাজার, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৬ লাখ ৯০ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪১ লাখ ৭০ হাজার এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সম্পর্কিত খবর