শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচকের উত্থানে ৪৩ শতাংশ লেনদেন ২০ কোম্পানিকে ঘিরে

দেশের প্রধান পুঁজিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ষষ্ঠ কার্যদিবস পর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িছে। আজ লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার বা ইউনিট। এরমধ্যে ৪৩ দশমিক ১১ শতাংশই লেনদেন হয়েছে মাত্র ২০ টি কোম্পানিতে। ফলে এই কোম্পানিগুলো ডিএসইর লেনদেনের তালিকার শীর্ষ ২০ কোম্পানির মধ্যে জায়গা করে নিয়েছে।

ডিএসইর তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পর পুঁজিবাজারে ব্যাপক উত্থান পরিলক্ষিত হয়েছিল। তবে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার কিছু দিনের মধ্যে নানা প্রকার দাবি দাওয়া নিয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন মহলে আন্দোলন শুরু হলে আবারও পতনের মুখে পড়ে পুঁজিবাজার। সরকারের দেড় মাস পরে এসে দেখা যায়, পুজিঁবাজারের লেনদেন কিছুটা স্থিতিশীল হয়েছে।

আজকে সূচকের উত্থানে লেনদেন হওয়া ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার প্রায় ৮৩ শতাংশ বা ৫৯৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হস্তান্তর হয়েছে মাত্র ১০০ টি কোম্পানিকে ঘিরে। বাকি ২৯২টি কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে মাত্র ১২১ কোটি ৬৪ লাখ টাকার বা ১৬ দশমিক ৯২ শতাংশ শেয়ার বা ইউনিট। বাকি ৫ টি কোম্পানির কোন শেয়ার বা ইউনিট লেনদেন হয়নি।

বর্তমানে পুঁজিবাজারে নিয়মিত লেনদেন হচ্ছে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার ঘরে। তবে মাসের শুরুর দিকে ২ সেপ্টেম্বর ব্যাপক উত্থানের মধ্য দিয়ে লেনদেন ছাড়িয়েছিলো ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। যা সেপ্টেম্বর মাসের এখন পর্যন্ত হওয়া সর্বোচ্চ লেনদেন। আর আজকের কার্যদিবস ধরে এই মাসে ৭০০ কোটি টাকা ছাড়িছে মাত্র ৪ কার্যদিবস।

এদিকে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৯৩ টির, কমেছে ২৬২ টির, অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪০ টি কোম্পানির বাজারদর। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমেটেড। গ্রামীণফোন লিমিটেডের ৫৯ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির ৪০ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা প্রথম ১০ কোম্পানির মধ্যে বাকি কোম্পানিগুলো হলো- দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, টেকনো ড্রাগ লিমিটেড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

এদিকে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রামীণ ওয়ান: স্কিম টু। এদিন ডিএসইতে গ্রামীণ ওয়ান: স্কিম টু এর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মাসিটিক্যালস পিএলসির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা সেরা ১০ কোম্পানির বাকি কোম্পানিগুলো হচ্ছে- তমিজ্জউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোন্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, হিডেনবার্গ মেটারিয়ালস বাংলাদেশ পিএলসি, দেশ গার্মেন্টস লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস পিএলসি।

অপরদিকে দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। আর দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক শূন্য ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য উপরের ১০ কোম্পানির বাকি কোম্পানিগুলো হলো- এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

এন এস

সম্পর্কিত খবর