শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মোমতাজ সভাপতি, সম্পাদক দুলাল

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচনে সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নতুন উপ-কমিটির আহ্বায়ক মো. অজি উল্লাহ এই ফলাফল ঘোষণা করেন। মোমতাজ ও দুলাল উভয়ই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা) প্যানেল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন।

ভোট পুনর্গণনা শেষে অজি উল্লাহ জানান, আবদুর নুর দুলাল ২ হাজার ৮৯১ ভোট পেয়েছেন, অপর দিকে তার প্রতিদ্বন্দ্বী বিএনিপির ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ২ হাজার ৮৪৬ ভোট।

এছাড়া আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সাদা প্যানেল থেকে জয়ী সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির পেয়েছেন ৩ হাজার ৩৪৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী একই পদে বিএনপিপন্থী নীল প্যানেল থেকে ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল পেয়েছেন ২ হাজার ৪৮৯ ভোট।

ফলাফল ঘোষণার পরপরই সমিতির সম্পাদকের কক্ষের চেয়ারে বসেন দুলাল। এ সময় আওয়ামীপন্থী আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে কক্ষের সম্পাদকের নামফলক পাল্টিয়ে রুহুল কুদ্দুস কাজলের বদলে আবদুন নুর দুলালের নাম সাটানো হয়।

প্রায় দেড় মাস আগে অনুষ্ঠিত এ নির্বাচনের ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদক ছাড়াও দুই সহ-সভাপতিসহ সাতটি পদে জয় লাভ করেছে আওয়ামী সমর্থিত আইনজীবী সাদা প্যানেল।

অপরদিকে কোষাধ্যক্ষ ও দুই যুগ্ম সম্পাদকসহ বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেল থেকে সাতজন জয় পেয়েছেন।

ফলাফলে অন্যান্য পদের মধ্যে আওয়ামীপন্থী আইনজীবী প্যানেল থেকে জয় পাওয়া দুই সহ-সভাপতি হলেন- মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন। একই প্যানেলে সদস্যপদে জয়ী তিনজন হলেন- ফাতেমা বেগম, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুণ্ডু।

বিএনপিপন্থী নীল প্যানেল থেকে জয় পেয়েছেন কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, দুই যুগ্ম সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান। এছাড়া এ প্যানেল থেকে সদস্য পদে জয়ী চারজন হলেন- কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. গোলাম আক্তার জাকির ও মো. মঞ্জুরুল আলম (সুজন)।

এর আগে আইনজীবীদের দুইপক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি, মারামারির মধ্যে বুধবার দুপুর সাড়ে ৩টায় সমিতির সম্মেলন কক্ষের তালা ভেঙ্গে সম্পাদক পদে ভোট পুনর্গণনা করতে যান অজি উল্লাহর নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনায় নতুন উপ-কমিটি।

এ সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও সমিতির সম্মেলন কক্ষের কাচ ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতে ভোট পুনর্গণনা করা হয়।

এর আগে গত ১৫ ও ১৬ মার্চ সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ করেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি।

ওই দুদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনের ৫১টি বুথে সমিতির ২০২২-২০২৩ মেয়াদের এ নির্বাচনের ভোট নেওয়া হয়। মোট ৮ হাজার ৬২৩ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট দেন ৫ হাজার ৯৮৩ জন।

এর একদিন পর ১৭ মার্চ ভোট গণনা করে রাতে ফলাফল ঘোষণার সময় আওয়ামীপন্থী আইনজীবী প্যানেল পক্ষের সম্পাদক প্রার্থী ভোট পুনর্গণনার দাবি করে লিখিত আবেদন জানালে তখন ফল ঘোষণা আটকে যায়। ওই রাতে ফলাফল ঘোষণা না করে মশিউজ্জামান সমিতির কাছে পদত্যাগপত্র জমা দেন বলে খবর আসে।

পরের দিন ১৭ মার্চ রাতে ভোটগণনা শেষে দেখা যায়, সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছে। তখন সম্পাদক পদে ক্ষমতাসীন প্যানেলের প্রার্থী পুনর্গণনার আবেদন করেন।

এ অবস্থায় আইনজীবী সদস্যদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠলে ফলাফল ঘোষণা না করে স্থান ত্যাগ করেন নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্যরা।

 

 

সম্পর্কিত খবর