শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

সীমান্তে ৪০ গরু জব্দ করেছে বিজিবি

বান্দরবানের আলীকদমে সীমান্ত এলাকা থেকে ৪০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জালানীপাড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার রাতে অবৈধভাবে ট্রাকে মিয়ানমার থেকে গরু আনা হচ্ছিল। খবর পেয়ে আলীকদমের দক্ষিণে সাত কিলোমিটার দূরে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চোরাকারবারিরা বিষয়টি বুঝতে পেরে গরুগুলো ট্রাক থেকে নামিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে জঙ্গলের ভেতর অভিযান চালালে চোরাকারবারিরা ৪০টি গরু রেখে পালিয়ে যায়।

সম্পর্কিত খবর