শিরোনাম
পতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও
down of head

পতনে শেষ ডিএসইর লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ২৯ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে ৫ হাজার ৪২৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে ২ হাজার ৭৭ দশমিক ০৯ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৯৩ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ কমে ১ হাজার ৭৪ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনশেষে ডিএসইতে মোট ৫৬৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির শেয়ারদর বেড়েছে এবং ২৭০টির কমেছে।

এদিন ডিএসইতে মোট ১৮ কোটি ৭ লাখ ২ হাজার ২৯১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭২ হাজার ১৭৮টি।

সম্পর্কিত খবর